লক খুলুন পুরানো গ্রামীনফোন ইন্টারনেট মডেমের

এখনও অনেকে পুরানো গ্রামীনফোন ইন্টারনেট মডেম ব্যবহার করছেন। পুরানো গ্রামীনফোন ইন্টারনেট মডেমের সীমাবদ্ধতা হলএতে গ্রামীনফোন সীমকার্ড ভিন্ন অন্য সীমকার্ড কাজ করে না। অন্য সীমকার্ড দিলে আন-লক কোড চায়। এবং ১০ বার এর বেশী সুযোগ দেয় না। আমি এমন একটি সফটওয়্যার দেব যার মাধ্যমে খুব সহজেই আপনি মডেমটি আন-লক করতে পারবেন এবং যেকোন অপারেটরের সীমকার্ড ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি ইন্সটলের প্রয়োজন নাই। সফটওয়্যারটি চালু করুন। Imei-বক্সে মডেমের পিছন পাশে লেখা Imei-নাম্বারটি বসান, Unlock-বাটনে ক্লিক করুন। নিচের বক্সে আপনি আন-লক কোডটি পেয়ে যাবেন। এখন মডেমটি অন্য অপারেটরের সীমকার্ড দিয়ে চালু করুন। প্রাপ্ত কোডটি প্রবেশ করুন। আপনার মডেমটি আনলক হয়ে যাবে। নিশ্চিন্তে ব্যবহার করুন যেকোন অপারেটরের সীমকার্ড। [ডাউনলোড]
(বি:দ্র:- ভিন্ন অপারেটরের জন্য ভিন্ন সেটিং-এর প্রয়োজন। Grameenphone Internet > Tools > Options > Profile Management > New > প্রয়োজনীয় সেটিং)

Leave a Reply