পেনড্রাইভের অটো প্লে বন্ধ করুন।

কম্পিউটার এ যেকোনো পেনড্রাইভ বা সিডি দিলে তা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। অনেকের এই অটো প্লে ব্যবস্থা বন্ধ করার দরকার হয়। তা ছাড়া পেনড্রাইভ বা সিডির মধ্যে ভাইরাস থাকলে অটো প্লে হলে তা কম্পিউটার এ ছড়িয়ে পরে। তাই অটো প্লে বন্ধের দরকার হয়। এর জন্য যা করতে হবে তা হল;
প্রথমে “Start” এ ক্লিক করে “Run” এ যান।
সেখানে “gpedit.msc” লিখে “Ok” করুন। “Group Policy” খুলবে।
সেখানে “Computer Configuration” এ “Administrative template” এ ক্লিক করে “System” এ দুই ক্লিক করুন।
এবার “turn off auto play” তে ডাবল ক্লিক করুন।
এবার “Enable” সিলেক্ট করে “turn off auto play on” এ “All drive” সিলেক্ট করে “Apply” করে “Ok” করে বেরিয়ে আসুন।
তাহলেই বন্ধ হয়ে যাবে আপনার কম্পিউটারের অটো প্লে।

Leave a Reply